Sylhet Today 24 PRINT

সিলেটে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২১

শ্রীশ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২১ উপলক্ষে স্নানযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সিসিক ভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ইসকন সিলেটে সংযুক্ত থেকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, ঈশাণ নিমাই দাস ব্রহ্মচারী, নিধিকৃষ্ণ দাস, তপেশ্বর গৌর দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.