Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী আর নেই

পরিকল্পনামন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৫ জুন, ২০২১

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দপুর হাড়িকোনা নিবাসী সৈয়দ মনোয়ার আলী (৬০) আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টাশ হার্ট অ্যাটাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সংগঠক সৈয়দ মনোয়ার আলী দীর্ঘদিন সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আবুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,উপজেলা ছাত্রলীগ সাবেক প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্র লীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.