Sylhet Today 24 PRINT

বড়লেখায় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

বড়লেখা প্রতিনিধি |  ২৫ জুন, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় খালের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা একটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে উপজেলার তালিমপুর ইউপির কাননগোবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
এরআগে গত মে মাসে কাননগোবাজার এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেন করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, তালিমপুর ইউপির কাননগোবাজার এলাকায় বড়ময়দান মৌজার ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৩০০১ নম্বর দাগে খালের ওপর ১ শতাংশ জায়গা ও গ্রামীণ রাস্তার একাংশ দখল করে দোকান ঘর তৈরী করেন বড়ময়দান গ্রামের আব্দুল মন্নান। এতে পানি নিষ্কাষন, যানবাহন ও পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে অবৈধ স্থাপনা সরাতে প্রশাসন তাকে নোটিশ প্রদান করে। কিন্তু তিনি অবৈধ স্থাপনা সরাননি। এঅবস্থায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে প্রশাসন খাল থেকে অবৈধ দোকানঘর উচ্ছেদ করে। অভিযানের সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা (২৫ জুন) বিকেলে মুঠোফোনে বলেন, ‘পূর্বেই তাকে (দখলদারকে) নোটিশ দেওয়া হয়েছিল অবৈধস্থাপনা সরাতে। কিন্তু তিনি সরাননি। এ অবস্থায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আগে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.