Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছাত্রদল নেতা জাফু গ্রেফতার

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাফু ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাফু ইসলাম শহরের ধরকাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বলেন, জাফু ইসলামের বিরুদ্ধে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় রুমেল কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি পোড়ানোর মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.