নবীগঞ্জ প্রতিনিধি | ২৬ জুন, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জে ছোট ভাইয়ের ওপর অভিমান করে বোন ইয়াসমিন (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ইয়াসমিন বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসমিন উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ছোট ভাইয়ের সাথে রাগারাগি করে বাড়ির পাশের জাম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশপাশের লোকজন ইয়াসমিনকে গাছের সঙ্গে ঝুলতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ লেখা পর্যন্ত তার লাশ ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।