Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২১

র‌্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে গাঁজার গাছসহ ১জনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন, লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মো. আব্দুল্লাহ
র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মাইজেরটেক গ্রামস্থ আসামি মো. সাত্তার মিয়ার বসত ঘরের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমি থেকে ৩৫ টি কাঁচা গাঁজা গাছের ডাল এবং ৫টি গাঁজার গাছ উদ্ধার এবং জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মো. সাত্তার মিয়া (৪০), পিতা- মৃত. হযরত আলী, সাং-মাইজেরটেক, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল১৮(ক)/১৯(ক)ধারা মূলে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.