নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে মন্দিরে ঢুকেরে হিন্দুদের দেবতার মূর্তি অবমাননার অভিযোগে আটক কিশোরকে (১৫) সংশোধানাগারে পাঠানো হয়েছে।
মন্দিরে ঢুকে হিন্দুদের দেবতার মূর্তির উপর পা রেখে ছবি তোলা ও সেই ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। শনিবার তাকে টঙ্গিতে শিশু-কিশোর সংশোধনাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন।
ওই কিশোর ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বাসিন্দা। ধর্ম অবমাননকার তার ফেসবুক পোস্টের স্ক্রিনসট শুক্রবার সুনামগঞ্জ জেলায় ভাইরাল হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ভেতরে মূর্তির পা রেখে নিজের ফেসবুক আইডিতে একাধিক ছবি আপলোড করেছিল ওই কিশোর। এর আগে ওই দিন দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল যোগে দুই বন্ধুকে নিয়ে ওই মন্দিরে আসে সে। তারা মন্দিরের ভেতরে আধাঘণ্টা অবস্থান করে। এসময় ওই কিশোর মন্দিরের ভেতরে শ্রী ণৃসিংহ দেব এবং শ্রীকৃষ্ণের মূর্তির উপর পা রেখে ছবি তোলে। কিন্ত মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট থাকায় ও পুরোহিত বা অন্য কারো নজরে পরেনি বিষয়টি। শুক্রবার সন্ধ্যা ৭ টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও কিশোরের জানিয়েছেন তারা নিজেরাই তাকে পুলিশে কাছে সোপর্দ করেছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত কিশোরের জন্ম ২০০৬ সালে। শনিবার তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জ পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. বদরুল আলম তালুকদার শনিবার বিকালে জানান, গ্রেপ্তারকৃত কিশোরকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন শিশু সংশোধনাগার- টঙ্গীতে প্রেরণ করার আদেশ দিয়েছেন। সুনামগঞ্জ কারাগার কর্তৃপক্ষ তাকে টঙ্গীতে নিয়ে যাবে।'