Sylhet Today 24 PRINT

সিলেট-৩ উপনির্বাচন: পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২১

সিলেট-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন এর আজিজপুর-বাংলাবাজার-আতাসন সড়কের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। আগামী ২৮শে জুলাই নির্বাচনে নির্বাচিত হলে অবহেলিত এলাকাগুলোকে চিন্তিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন সাধন করব।

শনিবার(২৬ জুন) হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে স্থানীয় বাংলাবাজারে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউ/পি চেয়ারম্যান আনহার মিয়া, সহ-সভাপতি আব্দুল মালিক, আবু বকর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, আওয়ামী লীগ নেতা হুমায়ুন আহমদ চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান শামসুদ্দিন শামস্, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রকিব জুয়েল , শিশু মিয়া, রুবেল আহমদ, জুয়েল আহমদ, নেফুর মিয়া, জুনেদ তালুকদার, এনাম আহমদ, রাকিব আহমদ, কাজী কবির উদ্দিন, হোসাইন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.