Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা কালাই মিয়া(৭০)।

রোববার সকালে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের উষাইরগাও গ্রামের মেয়ের বাড়ির রান্না ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। মুক্তিযোদ্ধা কালাই মিয়া উপজেলার দোহালিয়া ইউনিয়নের মৃত আব্দুল বারীর ছেলে।

ঘটনাস্থলে থাকা দোয়ারাবাজার থানার এসআই সুধ্রাংশু দে দিলু বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি উনি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে আক্তান্ত ছিলেন। মেয়ের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মেয়ের সাথেই বসবাস করছিলেন। তবে আজ সকালে রান্নাঘরে ডুকে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, লাশটির ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.