Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সুমনা আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষপান পান করে আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ জুন) দুপুরের কোনো এক সময় সুমনা বিষপান করেন। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগান এলাকার আব্দুল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রোববার দুপুরের দিকে সুমনা আক্তার বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টায় তিনি মারা যান।

সুমনার স্বামী আব্দুল মিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে সুমার সাথে আমার ঝগড়া হয়েছিল। আজ (রোববার) দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আমি খবর পাই সে মাধবপুর বাজারে গিয়ে বিষপান করেছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। পরে হাসপাতালে সে মারা যায়।
 
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, বিষপানে আত্মহত্যার কোনো সংবাদ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.