Sylhet Today 24 PRINT

ইঞ্জিনিয়ারিং কলেজের গেইট থেকে অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২১

সিলেটের বালুচুর এলাকার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রোধান ফটকের সামনে থেকে এই বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রোববার রাত ১০টার দিকে স্থানীয়রা কলেজ গেটের সামনে সাপটি দেখতে পেয়ে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা পৌছে রাতেই সপাটি টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।

জানা যায়, রাত ১০টার দিকে কয়েকজন তরুণ ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে অজগর সামটি দেখতে পান। এসময় জয়া হোসাইন, মোজাম্মেল হোসেন, মো. মাইদুল ইসলাম, ফরহাদুল রহমান রুমেল, মনিরসহ কয়রেকজন অগজর সাপটি দেখতে পেয়ে বন বিভাগের সিলেট কার্যালয়ের কর্মকর্তাদের খবর দেন।

পরে বন বিভাগের বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় সাপটি উদ্ধার করেন। এরপর তারা টিলাগহড় ইকোপার্কে এটি অবমুক্ত করেন।

এসময় সিলেটের নাট্যসংগঠন নগরনাট'র সভাপতি উজ্জ্বল চক্রবর্তীসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.