Sylhet Today 24 PRINT

রাজনগরে ‘পারস্পরিক শিখন’ শীর্ষক কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ জুন, ২০২১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ‘পারস্পরিক শিখন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুন (রবিবার) রাজনগর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর শ্রীমঙ্গল প্রকল্প অফিসের প্রকল্প সমন্বয়কারী এবং অফিস ইনচার্জ চাঁদনী রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মুক্তি চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন পারস্পরিক শিখন কর্মসূচী প্রকল্প (এনআইএলজি) এর প্রকল্প ব্যবস্থাপক ড. আবুল কালাম শরীফউল্লাহ। ব্রেকিং দ্য সাইলেন্স এর পক্ষ হতে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা এবং প্রোগ্রাম এন্ড প্ল্যানিং পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।

এ কর্মশালার মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিনিধিরা তাদের স্ব স্ব ইউনিয়নের ভালো শিখনগুলো উপস্থাপন করেন এবং ভোটের মাধ্যমে সর্বোত্তম ৫ টি ভালো শিখন নির্বাচন করেন। কর্মশালায় রাজনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ হতে ১ জন চেয়ারম্যান, ১ জন সচিব ও ২ জন সদস্য (নারী ও পুরুষ) সহ মোট ৪ জন করে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.