Sylhet Today 24 PRINT

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ভোজনবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২১

ফাইল ছবি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম উদ্দিন।

অভিযানে শেষে তিনি জানান, নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টে সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.