Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজার রোডস্থ ১নং পুল এবি ব্যাংক এর সামনে এই সংঘর্ষে  ১ জম নিহত হয়েছেন।

নিহতের নাম মো: ছাত্তার মিয়া (৮০)। সে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত তপাজ্জল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, শ্রীমঙ্গল শহর অভিমুখে আসা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা কে অভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। আহত ছত্তার মিয়াকে প্রথমে শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক হওয়ায় ডাক্তাররা সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে যাওয়ার পথে ছত্তার মিয়া মারা যান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.