Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জুন) দুপুরে এ অর্থদণ্ড প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক। অভিযুক্ত মো. সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের সুনগড় গ্রামের আমির মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক জানান, সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে পাচারের সময় সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১৪-৮০৮২) জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.