সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০২১
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী।
সোমবার (২৮জুন) তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।
এসময় শফি আহমদ চৌধুরী বলেছেন, এই দেশের মালিক জনগণ। কোন সরকারের চাপে পড়ে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, তা হতে পারে না। জনগণকে সচেতনতার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোট নিয়ে দীর্ঘদিন ছিনিমিনি খেলা হয়েছে।
অন্তত একটি আসনে নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের আস্থা অর্জন করুন মন্তব্য করে শফি চৌধুরী বলেন, তা না হলে দেশের মানুষ কখনো আপনাদের ক্ষমা করবে না। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি।
এসময় শফি চৌধুরী তার মার্কা মোটর গাড়িতে (কার) ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার যুব সমাজ তার সাথে ছিলেন।