Sylhet Today 24 PRINT

ছাতকে প্যাথেডিন ও রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২১

সুনামগঞ্জের ছাতকে প্যাথেডিন, বিদেশী রিভলবার ও গুলিসহ জুনেদ আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ জুন) র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার সুহিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সে উপজেলার ধারন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

সোমবার (২৮ জুন) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জের ছাতক থানার সুহিতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৫টি প্যাথেডিন, ১টি মোটরসাইকেল, ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি জব্দসহ  পেশাদার মাদক ও অস্ত্র কারবারি জুনেদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা করেছে।

অভিযানে মেজর মো. মঈনুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.