Sylhet Today 24 PRINT

সিলেটের বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২১

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে র‌্যাবের পৃথক অভিযানে ১১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ জুন) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, সোমবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দসহ দুলাল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে সিলেটের বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

রোববার রাত ১০টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের পাকুরিয়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী উস্তার মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আলোনিয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

অন্যদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানার দেবেরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি গাঁজা পেশাদার মাদক ব্যবসায়ী কলি (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে ছাতক থানার দরগাপাশা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করেছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.