Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ আটক ৪, অটোরিকশা জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ২৯ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আঃ হামিদ এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ধর্মঘর-মোহনপুর সড়কের কালিকাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করোনা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার (৫১), ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মিয়া হোসেনের ছেলে দারু মিয়া (২১), ঢাকা মহাখালী বৌ বাজার বস্তির আবু কালামের ছেলে রাজু মিয়া (২৫) এবং একই এলাকার আবুল হাশেমের ছেলে রমজান আলী (২২)।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.