Sylhet Today 24 PRINT

ছাতকে অটোরিকশা দুর্ঘটনায় চালকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ২৯ জুন, ২০২১

ছাতকে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় চালক নজরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র।

মঙ্গলবার (২৯ জুন) সকালে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিত দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে কৈতক যাওয়ার পথে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তা দিয়ে যাতায়াত করা একটি ষাড় চলন্ত অটোরিকশায় (টমটম) ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে গেলে চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।

সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.