Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ জুন, ২০২১

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুবাজপুর গ্রামের শাহাজান মিয়ার বাড়িতে বিদ্যুতের ওয়্যারিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মিজান কুবাজপুর গ্রামের নিয়াপত আলীর ছেলে ।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, বাড়ির বৈদ্যুতিক মিটারের লাইন মেইন খুঁটিতে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন কারেন্ট মিস্ত্রি মিজান। মেইন খুঁটির বিদ্যুৎ তারের সাথে হঠাৎ করেই জড়িয়ে পড়ে সে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.সুপ্রিয়া রানী জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জিয়া উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.