Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে মুন্সীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলায় ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.