Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে টমটমের ধাক্কায় শিক্ষিকা নিহত, আহত ১

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের সদর উপজেলায় টমটমের ধাক্কায় শিক্ষিকা রাজিয়া খাতুন (৪৮) নিহত হয়েছেন। নিহত রাজিয়া খাতুন সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন সহকারী শিক্ষিকা জুবেদা খাতুন (৫০)।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাহারমদন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত জুবেদা খাতুনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে টমটমের অপেক্ষা করছিলেন শিক্ষিকা রাজিয়া খাতুন ও জুবেদা খাতুন। হঠাৎ একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাজিয়া খাতুনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অপর শিক্ষিকা জুবেয়া খাতুন। 

মৌলভীবাজার পৌরসভা মেয়র ফয়জুল করিম ময়ূন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.