Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কিশোরীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুন, ২০২১

মৌলভীবাজারের উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। নিহত কিশোরী রুনা আক্তার (১৮) লাংলিয়া গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।

বুধবার (২৯ জুন) রাত ২ টায় এই ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত লাশের সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তার ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পর বড় বোন হেনা বেগমের কাছে বড় হয়। সে মোবাইল ফোনে রানা নামে এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমঘটিত সম্পর্কের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.