কমলগঞ্জ প্রতিনিধি | ৩০ জুন, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯’ যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন) কল্যাণ কর্মকর্তা শায়লা ইয়াসমিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের প্রতিনিধি সোয়েব আহমদ প্রমুখ।
অবহিতকরণ সমন্বয়কের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।