Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দিন ব্যাপী দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০২১

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিন ব্যাপী উপজেলা পর্যায়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (ঝঙউ)-২০২১ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ১০টায় পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসাবে ভার্চুয়াল বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ।

এছাড়া প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুলর আলম বাহার, শাহ আলম চৌধুরী তোফায়েল, সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলাইমান হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও সচেতন মহলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ বিষয়ে করণীয় শীর্ষক বিষয়ে কলা-কৌশলের উপর গুরুত্ব আরোপ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.