Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২১

সুনামগঞ্জের ছাতকে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০১জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে সকাল থেকে টহল শুরু হয়। এ সময় তার সাথে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে দেখা গেছে।

সকালে ছাতক শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। এসময় ৪টি মামলায় মাধ্যমে ৭ হাজার ৩শ টাকা করা হয়।

এদিকে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) তাপস শীল। এতে ৮ টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি। সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে।

লকডাউন বাস্তবায়নে কোন ছাড় নয়। তিনি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.