Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে লকডাউন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের চুনারুঘাটে স্বাস্থ্য বিধি ও লকডাউন নিশ্চিত করনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০মিঃ পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে এ অভিযান পরিচালনা করেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল, হবিগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খাঁন এলিস।

এ সময় উপস্থিত ছিলেন - চুনারুঘাট পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেলসহ প্রমূখ।

ভ্রাম্যমাণ আদালত জানায়, স্বাস্থ্য বিধি না মানায় ৬টি মামলায় ৪ হাজার ৭শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ২শত পিস মাস্ক বিতরণ করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ সেবাবাহিনী ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সার্বিকভাবে দায়িত্ব পালন করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.