Sylhet Today 24 PRINT

লকডাউনের প্রথম দিনে সিলেট মহানগর যুবলীগের মাস্ক বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০২১

করোনা ভাইরাস মহাসংকটে কঠোর লকডাউনের সময় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় পথচারী রিকশা চালক ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টায় আম্বরখানা পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ সময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ যে কোন দুর্যোগময় মুহূর্তে অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ কঠোর লকডাউনের সময় যুবলীগ সব সময় জনগণের পাশে আছে পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা রূপম আহমদ, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, সাকারিয়া হোসেন সাকির, আকিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, রীমু খান, ইশতিয়াক আহমদ পিন্টু, মহানগর ছাত্রলীগ নেতা তানবির হোসেন তুহিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.