Sylhet Today 24 PRINT

ডিএম হাইস্কুলের সাবেক শিক্ষক রশিদ আহমদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরী আর নেই।

বার্ধক্যজনিত নানা অসুস্থতায় আজ শুক্রবার সকাল নয়টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

রশিদ আহমদ চৌধুরীর বাড়ি উপজেলার আলীনগর গ্রামে। ডিএম হাইস্কুলে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় ছাত্র-শিক্ষক-অভিভাবক মহলে তিনি ‘অ্যাসিস্টেন্ট স্যার’ হিসেবে পরিচিত ছিলেন।

আজ বেলা দুইটায় আলীনগর শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.