Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২১

কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চারজনকে জরিমানা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এসব জরিমানা প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে।

লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের যৌথ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না হয় ৪ ব্যবসায়ী কে ৭শ’৫০টাকা জরিমানা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে অযথা বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.