Sylhet Today 24 PRINT

বাড়ছে নদীর পানি, কুশিয়ারার বাঁধ নিয়ে আতঙ্ক

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২১

টানা বৃষ্টি ও ঢলে কুশিয়ার নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি ফলে আতংক দেখা দিয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী দীঘলবাক, পাহাড়পুরসহ আশপাশের গ্রামের বাসিন্দারা। পানি আরও বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা করছেন তারা।

শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন কুশিয়ার নদীর তীরবর্তী দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন।

জানা যায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও ঢলে নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারা পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ জনপ্রতিনিধিদের নিয়ে নিয়ে সরেজমিন দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম ও আউশকান্দি ইউনিয়নে পাহাড়পুর গ্রামের কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন।

দীঘলবাক গ্রামের এলাইছ মিয়া জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেয়ার ফলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে রয়েছি। নদীর পাড়ের অনেকাংশে ভাঙন দেখা দিয়েছে।

দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া বলেন, নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে এই দ্বারা অব্যাহত থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বাের্ডের সাথে আলাপ হয়েছে। তারা জানিয়েছে বাঁধ এলাকা পরিদর্শন করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বাের্ডের নির্বাহী প্রকৌশলী মাে. শাহানেওয়াজ তালুকদার তালুকদার বলেন, বর্তমানে কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.