Sylhet Today 24 PRINT

কানাইঘাটে পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০২১

সিলেটের কানাইঘাটে পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ ও ১টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে উপজেলার হালাবাদি গ্রাম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কানাইঘাট থানার ২নম্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হালাবাদি এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ ও ১টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিডি করে উদ্ধার করা মদগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.