Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলা

মাধবপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ টি মামলায় ১২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ ঢাকা সিলেট মহাসড়কসহ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২ টি মামলা দায়ের করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.