Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ২২ মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২১

করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাতদিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও মাঠে সক্রিয় ছিলো প্রশাসন। লকডাউন পালনে আইনশৃঙ্খলা বাহিনী আজও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছিল।

শনিবার (৩ জুলাই) সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।

অভিযানে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন জনকে ২২টি মামলায় ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলতে এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.