Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে ৮ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুলাই, ২০২১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আট জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার সলুকাবাদ ইউপির বাঘবেড় গ্রামের শাহজাহানের বাড়ি থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৪৫), মো. তাজ্জত আলী (২৪), মো. কামাল মিয়া (২০), মো. তোফাজ্জল (২০), মো. শাহ আলম (৩২), মো. জাকির (২২), মো. শামসুল আলম (২৪) ও মো. সেলিম (৭১)।

এসময় ১০৩টি তাস ও জুয়া খেলার নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে।

শনিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.