Sylhet Today 24 PRINT

ছাতকে লকডাউন অমান্য: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২১

ছাতকে লকডাউনের ৪র্থ দিনে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (০৪জুলাই) সকালে পৃথক অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ টি মামলার মাধ্যমে ১৩ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান।

এসময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ব্যবসায়ীকে সর্তক দেয়া হয় এবং ফার্মেসি ব্যবসায়ীকে স্বাস্থবিধি মেনে ওষুধ বেচা-কেনা করার পরামর্শ দেয়া হয়। অভিযানের সময় র‍্যাব সদস্যরা সাথে ছিলেন।
এদিকে সকালে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯টি মামলায় ৭ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.