চুনারুঘাট প্রতিনিধি | ০৪ জুলাই, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ও আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন বাজারে লকডাউনের চতুর্থ দিনে ২৬টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
রোববার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ২৬টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযানে সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।
বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।