Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের ২৭ মামলা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২১

লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ২৭টি মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চতুর্থ দিন কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৭টি মামলায় ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.