Sylhet Today 24 PRINT

করোনায় হবিগঞ্জের আরও দুইজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জের আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

রোববার সিলেট ও ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, নিহত দুইজনই পুরুষ এবং তাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে। এদের মধ্যে একজনের বাড়ি হবিগঞ্জ সদরে ও অপরজন বাহুবল উপজেলায়।
 
তিনি আরও জানান, গত জুন মাসের শেষ সপ্তাহে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নমুনা প্রদান করেন। এ সময় তাদের করোনা পজেটিভ আসে এবং দুইজনই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের একজনকে সিলেট এবং একজনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তারা মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.