চুনারুঘাট প্রতিনিধি | ০৪ জুলাই, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে নতুন করে ১২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত ৩২৯জন।
রোববার (৪ জুলাই) রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, নতুন সুস্থ ২জন, মোট সুস্থ হয়েছেন ৩০৮ জন, আইসোলেসনে আছেন ২০ জন ও এক জনের মৃত্যু হয়েছে।
ডা. মো. মোজাম্মেল হোসেন আহ্বান জানিয়ে বলেন, ১৫ জনের নমুনা নেওয়া হয়েছে। এরমধ্যে ১২জনের করোন শনাক্ত হয়েছে। অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। সরকারি বিধিনিষেধ মনে চলুন। আপনার সতর্কতাই আপনাকে ও আপনার আপনজনকে করোনা মহামারী থেকে রক্ষা করতে পারে।