Sylhet Today 24 PRINT

লকডাউনে ৪র্থ দিনে সিলেটে পৌনে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২১

কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন প্রতিদিনই সিলেট মহানগর ও সকল উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে।

চতুর্থ দিনের মতো রবিবার যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৩৫ টি মামলা করা হয়। এ সময় ১ লাখ ৭৬ হাজার ৩শ টাকাও অর্থদন্ড প্রদান করা হয।

কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় করে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.