Sylhet Today 24 PRINT

ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ছাতক প্রতিনিধি: |  ০৫ জুলাই, ২০২১

সুন্সমগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ জুলাই) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী খঞ্চনপুর গ্রামে আজিজুর রহমান ও মাশুক মেম্বার এবং শাবাজ মেম্বার ও হাসনাতের পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার দুপুরে পূর্ববিরোধ ও গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে দু'পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাবাজ মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের উপর বন্দুক দিয়েও গুলি চালানোর অভিযোগ উঠে। দফায় দফায় প্রায় ঘন্টাখানেক সংঘর্ষে চলে।

খবর পেয়ে জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত আব্দুর রহিম (৬০), তালেব মিয়া (৫২), তুহেল মিয় (৩৮), তাহের আহমদ (২২), ইমন আহমদ  (১৯), আব্দুস সামাদ (২৬), নয়ন আহমদ (২৩), মিলন (২০), সায়মন (২৬), আবদুল্লা আল মামুন (১৭),আজিজ (৪০), জামাল (৩৫)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রে জানা গেছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সেখানের পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। কোন পক্ষ এখনও লিখিত অভিযোগ দেয় নাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.