Sylhet Today 24 PRINT

খুলনায় একদিনে রেকর্ড ৫১ জনের প্রাণহানি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড মৃত্যু দেখলো খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে রোববার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসে মারা গেলেন ৫১ জন।

সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.