Sylhet Today 24 PRINT

প্রকাশ্যে অটোরিকশা চালক, আড়ালে ডাকাত!

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেলােয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। পুলিশের দাবি, দেলোয়ার দুর্দর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন স্থানে বেশকয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে ৫ টার দাকে দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া (দক্ষিন) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোগলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত দেলোয়ারকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, প্রকাশ্যে অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর ও ডাকাত বলে পরিচিত। ইতিপূর্বে এসএমপির মোঘলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয়েছিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.