Sylhet Today 24 PRINT

জুড়ীতে লকডাউন না মানায় জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে আইন অমান্য করার কারণে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জুলাই) উপজেলার ভূয়াই বাজার ও মানিক সিংহ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ১০টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জুড়ী থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.