Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ বিধিনিষেধ অমান্য করায় ১৭ মামলা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০২১

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ১৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৬ষ্ঠ দিন কঠোর লকডাউনের সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.