Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ২৬৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০২১

সিলেটের ৩ টি ল্যাবে আরও ২৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা প্রায় ৪৩ শতাংশ।

আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৩৯ শতাংশ।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ল্যাবে আক্রান্তের হার শতকরা প্রায় ৩৮ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১ জন, সুনামগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৮৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.