Sylhet Today 24 PRINT

বিধিনিষেধ অমান্য করায় কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৪ মামলা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২১

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ১৪টি মামলায় ৩২৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভ‚মি) নাসরিন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সপ্তম দিন কঠোর লকডাউনের এ সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪টি মামলা দেয়া হয়েছে। এতে মোট ৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর, শহীদনগর বাজারসহ বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারী লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.