Sylhet Today 24 PRINT

সিলেটে জেলার শ্রেষ্ঠ এএসপি হলেন প্রবাস কুমার সিংহ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২১

টানা ২য় বারের সিলেট জেলার শ্রেষ্ট সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত হলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ। সকল ক্যাটাগরিতে সবার আগে তার অবস্থান হওয়ায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেয়া হয় এবং নির্বাচিতদের পুলিশ অফিসার ও কনষ্টেবলদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারো টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব ধরে
রেখেছে।

এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন অফিসারদের দিক,নির্দেশনা নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম,কর্তব্য পরায়নতা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে বলে জানান এই পুলিশ অফিসার।

টিম গোয়াইনঘাট- কোম্পানিগঞ্জ থানার সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রবাস কুমার সিংহ বলেন, যে কোনো পুরস্কারই ভালো কাজের উৎসাহ বাড়ায়। ২য় বারের মতো পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ আমাদের ঊর্ধ্বতন সকল অফিসারগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.